খালেদা জিয়ার মুক্তির দাবিতে গাজীপুরে বিএনপির অবস্থান কর্মসূচি

আপডেট : ০৮ মার্চ ২০১৮, ১৩:০১
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা শহরে দলীয় কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
 
গাজীপুর জেলা ও মহানগর বিএনপির ব্যানারে আয়োজিত অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, সিনিয়র যুগ্ম সম্পাদক শিল্পপতি মো. সোহরাব উদ্দিন, বিএনপি নেতা পীরজাদা মাওলানা এসএম রুহুল আমীন, শাহ রিয়াজুল হান্নান, কাজী মাহবুব উল হক গোলাপ, আব্দুল মোতালেব, অধ্যাপক নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা এসকে জবিউল্লাহ, বিএনপি নেতা বশির আহমেদ বাচ্চু, যুবদল নেতা প্রভাষক বশির উদ্দিন, সাবেক ভিপি জয়নাল আবেদীন তালুকদার, সাখাওয়াৎ হোসেন সেলিম, সাবেক ছাত্রনেতা হুমায়ূন কবীর রাজু প্রমুখ। এসময় নেতৃবৃন্দ অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি জানান।
 
ইত্তেফাক/এসএস