ভিয়েনায় ছুরিকাঘাতে একই পরিবারের তিন সদস্য আহত

আপডেট : ০৮ মার্চ ২০১৮, ১৫:৩১
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার মধ্যাঞ্চলে বুধবার সন্ধ্যায় ছুরিকাঘাতে একই পরিবারের দুই নারী ও এক পুরুষ গুরুতর আহত হয়েছে। স্থানীয় পুলিশ একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
 
ভিয়েনা পুলিশের টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, ‘স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৮টায় এক হামলাকারী তিন ব্যক্তিকে ছুরিকাঘাত করে।’ ভিয়েনা পুলিশের মুখপাত্র প্যাট্রিক মাইয়েরশোফার বলেন, আক্রান্তরা হলেন ৬৭ বছর ও ৫৬ বছর বয়সী দম্পতি ও তাদের ১৭ বছর বয়সী মেয়ে।
 
অস্ট্রিয়ার রাজধানীতে একটি সাবওয়ে দোকানের কাছে প্রাতেরস্ট্রাসে সড়কে এই হামলা চালানো হয়। অজ্ঞাত পরিচয় লোকটিকে ধরতে অভিযান শুরু হয়েছে। হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এএফপি।
 
ইত্তেফাক/সেতু