কথোপকথনের একাধিক স্ক্রিনশট বের হবার পর থেকেই চাঞ্চল্য ছড়ায় গোটা মিডিয়া জুড়ে। অবশেষে সমস্ত বিতর্কে জল ঢেলে মুখ খুললেন মুহাম্মদ সামি। তিনি ফেসবুকে একটি পোস্টে দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে ওঠা বিবাহ বহির্ভূত সম্পর্কের সমস্ত অভিযোগ মিথ্যা। তার ক্রিকেট ক্যারিয়ার নষ্ট করার জন্যে এটা চক্রান্ত করে তাকে ফাঁসানো হয়েছে ।
ভারতীয় টেস্ট ক্রিকেট দলের স্ট্রাইক বোলার সামি দেওধর ট্রফি খেলার জন্যে বুধবার পর্যন্ত ধর্মশালায় ছিলেন। ভারতের সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সফরে জোহানেসবার্গে দেশের জয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সামি।

স্বামীর বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে এই দিনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হন সামি-পত্নী হাসিনা জাহান।
ইত্তেফাক/ রেজা
