দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, প্রতিযোগিতামূলক শিক্ষায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। তাই সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের নতুন নতুন ভবন নির্মাণ, শিক্ষা উপকরণ বিতরণ, উপবৃত্তি প্রদানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে আসছে। যাতে করে শিক্ষা সম্পদে পরিনত হয়। আর সেসব কথা ভেবেই বর্তমান সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে।
বৃহস্পতিবার বিকেলে মতলব উত্তর উপজেলার ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জজের সভাপতিত্বে এবং সাংবাদিক কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রী নেতা রিয়াজ উদ্দিন মানিক, সাজেদুল হোসেন চৌধুরী দীপু, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহীদ উল্যাহ প্রধান, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও চাঁদপুর জেলা পরিষদ সদস্য মিনহাজ উদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাছির উদ্দিন, প্রধান শিক্ষক ফারুক আহমদ প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
