মেহেন্দিগঞ্জ-চানপুর সংযোগ ব্রিজ বেহাল

আপডেট : ০৯ মার্চ ২০১৮, ০০:৩৭

মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ও সদর উনিয়নের একমাত্র সংযোগ ব্রিজটি দীর্ঘদিন ধরে পড়ে আছে বেহাল দশায়। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন শত শত পথচারী ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা চলাচল করে এই ব্রিজটি দিয়ে।

সরেজমিনে দেখা যায়, মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে লালমিয়ার হাট ও চানপুর ইউনিয়নের ঢালীর হাট এই দুই ইউনিয়নের মধ্যখানের সংযোগ আয়রন ব্রিজটি বেহাল দশায় পড়ে আছে। স্থানীয়রা কেউ বলে মেহেন্দিগঞ্জ ইউপি চেয়ারম্যানের, কেউ বলে চানপুর ইউপি চেয়ারম্যানের এটা দেখার দায়িত্ব।

ব্যবসায়ী আবু তাহের খান জানান, প্রতি বছরই মেরামত হচ্ছে কিন্তু মাস না পেরুতেই মুখ থুবড়ে পড়ে যায় আয়রন ব্রিজটি।

এবিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. বোরহান উদ্দিন মোল্লা বলেন, নদী নিকটে হওয়াতে ব্রিজটি হচ্ছে না। স্থানীয়রা বলেন, ব্রিজ থেকে নদীর দূরত্ব প্রায় এক কিলোমিটার।

সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপনের নিকট মুঠোফোনে জানতে চাইলে বলেন, পুনঃ মেরামতের জন্য স্থানীয় এমপি পঙ্কজ নাথের নিকট আবেদন করেছি খুব তাড়াতাড়ি আয়রন ব্রিজটি মেরামত করা হবে।

ইত্তেফাক/নূহু