আভিজাত্য ও অতি সৌন্দর্য্যে সৃষ্ট নিঃসঙ্গতার গল্প ‘মীরার বেহালা’

আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১০:৩৩
 
অর্থ-সম্পদ, বিত্ত-বৈভব ও নিজের সৌন্দর্য মানুষের সহজাত চাওয়া। ধরেই নেয়া হয় এখানেই সব সুখ নিহীত। কিন্তু এসবই যদি করে তোলে অসুখী! কেড়ে নেয় জীবনের সব আনন্দ! ‘মীরার বেহালা’র গল্পের শুরুটা এখানেই। আভিজাত্য আর অতিসৌন্দর্য্য যখন নিঃসঙ্গ করে তোলে মীরার জীবন, তখনই আবির্ভাব ঘটে এক বেহালা বাদকের। সেই সুর ছড়িয়ে পড়ে মীরার জীবনেও...।
IMG0
অয়ন চৌধুরীর রচনায় ও শাহ নেওয়াজ রিপনের পরিচালনায় শেষ হয়েছে ‘মীরার বেহালা’ নাটকের দৃশ্য ধারণ। নাটকটিতে বিশেষ বিশেষ চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, জাকিয়া বারী মম ও খায়রুল আলম টিপু। নাটকটির নির্বাহী প্রযোজক সরোয়ার মৃধা।
IMG1
বেহালা কেনার সূত্রেই পরিচয়। অতঃপর রাফসানের সহযোগিতায় ও নিজের আন্তরিক প্রচেষ্টা একমাসেই বেহালার সব সুর আয়ত্ত্ব করে ফেলে মীরা। রাফসানও মজে যায় মীরার ঐশ্বরিক ভালোবাসায়। এভাবেই এগিয়ে চলে ‘মীরার বেহালা’।
 
প্রধান সহকারী পরিচালনার দায়িত্ব পালন করেছেন আসাদুজ্জামান সবুজ, সহকারী পরিচালক নয়ন মাহমুদ শূন্য, ইশাম খান ও আবিদুর রহমান আদর। সঙ্গীত শাহেদ নাজির ও মিউজিকের দায়িত্বে অশিম কুমার নাট্ট।
 
ইত্তেফাক/মণ্ডল