বাংলার জনগণ আজ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ: ত্রাণমন্ত্রী

আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১৭:৩২
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, শেখ হাসিনা মানেই উন্নয়ন, আর উন্নয়নের আরেক নাম শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ আগাচ্ছে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে। তাই বাংলার জনগণ আজ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।
 
শুক্রবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৪টি সেতু ও কালভার্ট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
 
মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এইচএম গিয়াস, জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেবিএম জাকির হোসেন প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি