ত্রিপুরায় ‘বাড়িহীন’ মানিক সরকার উঠেছেন দলের অফিসে

আপডেট : ১০ মার্চ ২০১৮, ০৯:৫১
ত্রিপুরার সদ্য বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সরকার দলের অফিসেই বাস করছেন। নিজস্ব কোনো বাড়ি না থাকায় বৃহস্পতিবার তিনি মুখ্যমন্ত্রীর বাসভবন ছেড়ে দলের অফিসে ওঠেন। অফিসের অতিথি কক্ষেই তিনি ও তার স্ত্রী পঞ্চালি ভট্টাচার্য বসবাস করবেন বলে জানিয়েছেন রাজ্য সিপিএমের সেক্রেটারি বিজন ধর। 
 
অফিসের সেক্রেটারি হরিপদ দাস জানিয়েছেন, মানিক সরকার তাকে বলেছেন, অফিসে রান্না করা খাবারই তারা খাবেন। হরিপদ দাস আরো জানান, নতুন সরকার কোয়ার্টার বরাদ্দ দিলে সেখানে যেতে পারেন মানিক সরকার। ১৯৯৮ সাল থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা মানিক সরকারের নিজের কোনো গাড়িও নেই। এনডিটিভি।
 
ইত্তেফাক/সেতু