যুক্তরাজ্যে বসবাসরত পদত্যাগী সাবেক রুশ গোয়েন্দা সের্গেই ক্রিসপালসহ তার কন্যাকে রাসায়নিক ভিএক্স নার্ভ গ্যাস দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে ধারণা করছেন গোয়েন্দারা। এই তদন্তে সহায়তার জন্য ব্রিটিশ সরকার সলসবরিতে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করেছে। গতকাল শুক্রবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর সিএনএন ও বিবিসির।
IMG0
ব্রিটিশ বিমান বাহিনী, সেনাবাহিনী এবং নৌবাহিনীর মোট ১৮০ সদস্যকে সলসবরিতে মোতায়েন করেছে সরকার। লন্ডন পুলিশ জানিয়েছে, এতে সাধারণ জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই। পুলিশের অনুরোধেই সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এর আগে যুক্তরাজ্য পুলিশের সন্ত্রাসবিরোধী শাখার সহকারী কমিশনার মার্ক রাউলি জানিয়েছিলেন, ঘটনাস্থলে প্রথমেই যান একজন পুলিশ কর্মকর্তা। তার অবস্থা গুরুতর।
IMG1
গত ৪ ফেব্রুয়ারি বিকেলে সলসবরি শহরের একটি বিপণিকেন্দ্রের বেঞ্চে সের্গেই ক্রিসপাল (৬৬) এবং তার ৩৩ বছরের কন্যা ইউলিয়াকে অচেতন অবস্থায় পাওয়া যায়। রুশ গোয়েন্দা বিভাগে কাজ করতেন ক্রিসপাল। কিন্তু যুক্তরাজ্যের হয়ে কাজ করার অভিযোগে দোষী সাব্যস্ত হন তিনি। পরে গুপ্তচর বিনিময় আইনের আওতায় তিনি মুক্তি পান এবং যুক্তরাজ্যে বসবাস শুরু করেন। সিএনএন ও বিবিসি।
ইত্তেফাক/সেতু
