কামারখন্দে ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ২২:৩৫

রাজগঞ্জের কামারখন্দে ট্রাক চাপায় আকতার হোসেন (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে আব্দুল আলীম মাস্টার (৩৮) আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের উপজেলার কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা উপজেলার ঝাঐল ইউনিয়নের  জয়েন বড়ধুল গ্রামের বাসিন্দা।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার  উপ-পরিদর্শক রুহুল আমিন জানান, বাবা ছেলে মোটরসাইকেলযোগে কোনাবাড়ি এলাকায়  মহাসড়ক পার হচ্ছিলেন। এদিকে রোড ডিভাইডার থাকা সত্ত্বেও ট্রাফিক আইন ভঙ্গ করে উত্তরবঙ্গগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে এসে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে বাবা ছেলে দুজনেই আহত হন৷ স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়। 

আরও পড়ুনঃ রাজশাহী পাটকল বন্ধ করে শ্রমিকদের সড়ক অবরোধ

কোনাবাড়ি শহীদুল বুলবুল ডিগ্রি কলেজের প্রভাষক জাকির হোসেন জিহাদ আকতার হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি ঘটনাস্থলেই মারা যান। ছেলে আব্দুল আলীমকে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

ইত্তেফাক/নূহু