প্রথমবারের মতো ল্যাটিন আমেরিকা সফরে ট্রাম্প

আপডেট : ১০ মার্চ ২০১৮, ১৪:২০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রথমবারের মতো আগামী মাসে ল্যাটিন আমেরিকা সফরে যাচ্ছেন। তিনি পেরু ও কলম্বিয়া সফর করবেন বলে জানা গেছে। খবর এএফপি’র।
 
ট্রাম্প আগামী ১৩ ও ১৪ এপ্রিল লিমায় আমেরিকা সম্মেলনে যোগ দিতে পেরু সফর করবেন। সম্মেলনে পশ্চিম গোলার্ধের দেশের নেতারা অংশ নিবেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা এএফপি’কে বলেন, সেখান থেকে তিনি কলম্বিয়া সফরে যাবেন। এ সম্মেলনে ট্রাম্প অংশ গ্রহণ নাও করতে পারেন বলে যে কানাঘুষা শুরু হয়েছে এ ঘোষণার মধ্যদিয়ে তার অবসান ঘটলো। এএফপি।
 
ইত্তেফাক/সেতু