চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার আন্দোলনে পুলিশের বাধা

আপডেট : ১০ মার্চ ২০১৮, ১৭:২০
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পাঁচ বছর বাড়িয়ে ৩৫ করার দাবিতে আন্দোলনে পুলিশে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। সকাল সাড়ে দশটা থেকে শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান নিতে শুরু করে। জমায়েত বাড়তে থাকলে বেলা ১১টা থেকে প্রায় এক ঘণ্টা তারা সেখানে অবস্থান নিয়েই দাবির পক্ষে শ্লোগান দিতে থাকেন। 
IMG0
একপর্যায়ে আন্দোলনকারীরা জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে বাংলামোটরের দিকে যাওয়ার চেষ্টা করেন বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়। এ সময় পুলিশ মিছিলে বাধা দিলে সেই বাধা অমান্য করে সামনে এগুতে চাইলে পুলিশ আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে। পুলিশের লাঠিপেটা থেকে বাঁচতে নারী আন্দোলনকারীরা সামনে আসলে তাদেরকেও পেটানো হয় বলে অভিযোগ আন্দোলনকারীদের। 
IMG1
ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়। কয়জনকে আটক করা হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি শাহবাগ থানা পুলিশ। তবে আন্দোলনকারীদের দাবি অন্তত ২৫ জনকে এ ঘটনায় আটক করা হয়েছে। 
 
ইত্তেফাক/কেআই