ইতিহাস বিকৃত করতে গেলেই বির্তক হয়: এইচটি ইমাম

আপডেট : ১০ মার্চ ২০১৮, ১৮:২৬
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, ইতিহাস বিকৃত করতে গেলেই বির্তক হয়। স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমান কোথায় ছিলেন কি করেছেন তা আমার চেয়ে কেউ ভালো বলতে পারবে না। জিয়াউর রহমান আমার সাথে ছিল।
 
শনিবার ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ্যারাইজ স্টুডেন্ট এসোসিয়েশন ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন তালুকদার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রতিযোগিতামূলক পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, আজ যা হচ্ছে আাগামীকাল তা ইতিহাস। বাংলাদেশ এক সময় বিদেশ থেকে পুরানো কাপড় আমদানি করেছে গা ঢাকার জন্য আর এখন বাংলাদেশ নতুন কাপড় রফতানি করে পৃথিবীর বিভিন্ন দেশে এটাই হচ্ছে উন্নয়ন।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাস্টমসের জয়েন্ট কমিশনার ড. তাজুল ইসলাম। বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন অর রশিদ, বুয়েট অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, মিডিয়া ব্যক্তিত্ব এফএম এ ছালাম, সাবেক এমএনএ মো. নজরুল ইসলাম, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আব্দুল মান্নান আকন্দ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার, অফিসার ইনচার্জ ফুলবাড়ীয়া থানা শেখ কবিরুল ইসলাম, ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল মালেক সরকার প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি