মিয়ানমারের শান রাজ্যে ভূমিকম্প

আপডেট : ১০ মার্চ ২০১৮, ২১:১৯
মিয়ানমারের পূর্বাঞ্চলীয় শান রাজ্যে শনিবার ভোরে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটি আবহাওয়া বিভাগ এখবর জানিয়েছে। খবর সিনহুয়া’র।
 
ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর ৪ টা ৩৮ মিনিটে মু সে থেকে ৬৪ দশমিক ৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। বাসস।
 
ইত্তেফাক/ রেজা