চীনে বন্য হাতির আক্রমণে নিহত ১, আহত ১

আপডেট : ১১ মার্চ ২০১৮, ০৯:৩২
 
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে একটি বন্য হাতির আক্রমণে একজন গ্রামবাসী নিহত ও অপর একজন আহত হয়েছে। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
 
কাউন্টির পাবলিসিটি বিভাগ এক বিবৃতিতে জানায়, শুক্রবার সকালে জিসুয়াংবান্নার মেঙ্গলা কাউন্টিতে এক নারী যখন তার সবজি ক্ষেতে কাজ করছিল ঠিক তখনই এটি ঘটে।
 
হাতিটি গ্রামে ঢুকে তা-ব চালানোর একপর্যায়ে ওই নারীকে আক্রমণ করে। এতে তিনি মারা যান। হাতির আক্রমণে অপর এক গ্রামবাসী আহত হয় এবং বেশ কয়েকটি বাড়িঘরের ক্ষতি হয়। এরপর হাতিটি পালিয়ে যায়।
 
ইত্তেফাক/আনিসুর