টিলারসন অসুস্থ কেনিয়ায় পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল

আপডেট : ১১ মার্চ ২০১৮, ০৯:৪৬
 
অসুস্থবোধ করায় কেনিয়া সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন তার শনিবারের কর্মসূচি বাতিল করেছেন। গতকাল শনিবার তার সঙ্গে সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র স্টিভ গোল্ডস্টেইন এই তথ্য জানিয়েছেন। 
 
তিনি জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচি চলবে। তবে পররাষ্ট্রমন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন না। পরে মুখপাত্র জানান, পররাষ্ট্রমন্ত্রী টিলারসন এখন ভাল অনুভব করছেন। 
 
রবিবার তিনি তার কর্মসূচিতে অংশ নিবেন। চারদিনের সফরে আফ্রিকা গেছেন টিলারসন। রয়টার্স
 
ইত্তেফাক/আনিসুর