দুপুরের মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার নথি যাবে হাইকোর্টে

আপডেট : ১১ মার্চ ২০১৮, ১৩:০৯
বিচারিক আদালত থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার  নথি আজই হাইকোর্টে পাঠানো হচ্ছে। আজ রবিবার বেলা ১২টার দিকে ঢাকা বিশেষ জজ আদালত থেকে হাইকোর্টে এই নথি পাঠানো হবে।  
 
এ প্রসঙ্গে ওই আদালতের বেঞ্চ সহকারী মোকাররম হোসেন ইত্তেফাককে বলেন, আজ বেলা ১২ টায় বিচারিক আদালত থেকে মামলার নথি হাইকোর্টে পাঠিয়ে দিব। এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।
 
গত ২২ ফেব্রুয়ারি হাইকোর্টে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার নথি ১৫ দিনের মধ্যে পাঠানোর জন্য ওই আদালতকে নির্দেশ দেয়া হয়।
 
ইত্তেফাক/কেকে