সদরপুরের কমিউনিটি ভবন ধ্স: আহত শিশু শাহিদের মৃত্যু

আপডেট : ১১ মার্চ ২০১৮, ১৩:৩৪
ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণপুর ইউনিয়নের লোহারটেক সরকারি প্রাথমকি বিদ্যালয় সংলগ্ন কমিউনিটি ভবন শনিবার দুপুর ১টার দিকে ধসে আহত পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থীর মধ্যে শাহিদের (১৩) মৃত্যু হয়েছে।
 
আজ রবিবার সকাল ৯টার দিকে ঢাকার ধানমন্ডি ইসলামী ব্যাংক হাসপাতালে মারা গেছে বলে জানিয়েছে তার চাচাতো ভাই আলহাজ্ব ফকির। 
 
পারিবারিক সূত্রে জানা যায়, আহত শাহিদকে ফরিদপুর থেকে প্রথমে ঢাকা বক্ষব্যাধি হাসপাতাল ও ঢাকা মেডিকেলে নেয়া হয়। পরে রবিবার সকালে ইসলামী হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাহিদকে মৃত ঘোষণা করেন। 
 
IMG0
 
শাহিদ ওই ইউনিয়নের দক্ষিণ আলম নগর গ্রামের বাসিন্দা সৌদী প্রবাসী উজ্জল ফকিরের বড় ছেলে। শাহিদ দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড়। এ ঘটনায় আহত অপর শিক্ষার্থী উজ্জল বর্তমানে ফরিদপুর ৫শত বেড হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছে। 
 
রবিবার সরজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টি খোলা থাকলেও শাহিদের মৃত্যুর খবর শুনে সহপাঠি, শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা তার বাড়িতে ভিড় করেছে। 
 
দুর্ঘটনার পরপরই ওই দিন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজি জাফর উল্লাহ, জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, সদপুর উপজেলা নির্বাহী অফিসার পুরবী গোলদার, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, থানা অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ, চরভদ্রাসন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাউসার হোসেন, থানা অফিসার ইনচার্জ রাম প্রসাদ ভক্ত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সদরপুর ও চরভদ্রাসন থানা পুলিশ সম্মিলিতভাবে এ উদ্ধার কাজে সহযোগিতা করেন। 
 
জানা যায়, ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া ঘটনার পর থেকে আহতদের চিকিৎসার ব্যাপারে সার্বিক সহযোগীতা ও খোঁজ খবর নেন। 
 
ইত্তেফাক/কেকে