সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিলে রিটের শুনানি চলছে

আপডেট : ১১ মার্চ ২০১৮, ১৩:৫৯
দলের বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্যপদ শূণ্য সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে করা রিটের ওপর হাইকোর্টের তৃতীয় বেঞ্চে আজ রবিবার শুনানি শুরু হয়েছে। বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান শুনানি গ্রহণ করছেন। 
 
এর আগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রিটের ওপর দ্বিধাবিভক্ত আদেশ দেয়। আদেশে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ৭০ অনুচ্ছেদ বাতিল প্রশ্নে রুল জারি করেন। আর কনিষ্ট বিচারপতি সরাসরি রিট খারিজ করে দেন। 
 
এরপর মামলাটি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি হাইকাের্টের তৃতীয় বেঞ্চে পাঠান। এখন ওই বেঞ্চে শুনানি চলছে।
 
আইনজীবী ইউনুস আলী আকন্দ গত বছর ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।
 
ইত্তেফাক/কেকে