ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে প্রাণহানি ২, নিখোঁজদের সন্ধানে তল্লাশি

আপডেট : ১১ মার্চ ২০১৮, ১৪:০৯
 
ইন্দোনেশিয়ায় জাভার পূর্বাঞ্চলে স্কুল শিক্ষার্থীদের বহনকরা নৌকা ডুবে গেলে দুইজনের প্রাণহানি ঘটে। নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। উদ্ধারকর্মীরা দুইটি মৃতদেহ উদ্ধার করেছে। তারা নিখোঁজদের সন্ধানে তল্লাশী চালিয়ে যাচ্ছে।
 
জোহার সাত্রিয় নামে একজন উদ্ধারকর্মী বার্তা সংস্থা সিনহুয়াকে টেলিফোনে জানিয়েছেন ‘আজ রোববার নিখোঁজদের সন্ধানে তল্লাশী অব্যাহত রাখা হবে।’ খবর সিনহুয়ার।
 
তিনি জানান, বাতাসের গতি লক্ষ্য করে উদ্ধারকর্মীরা পূর্বাঞ্চলে চিরুনি অভিযান চালায়।
 
পুলিশ, সৈন্য ও নাবিকদের সমন্বয়ে উদ্ধার কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। আবু হুরাইরা বোর্ডিং স্কুলের ২০ জন শিক্ষার্থীকে নিয়ে মোটর কোটা বারু নৌকাটি তানজুং গ্রামের উদ্দেশ্যে যাত্রা করলে মাদুরা এলাকার পুলাউ সেপেকানের কাছে এসে স্রোতের ধাক্কায় উল্টে যায়।
 
বৈরী আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান। বাসস। 
 
ইত্তেফাক/আনিসুর