৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে নতুন শ্রেণিকক্ষ হবে: গণশিক্ষামন্ত্রী

আপডেট : ১১ মার্চ ২০১৮, ১৮:৩৬
দেশে ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে নতুন শ্রেণিকক্ষ করা হবে। আগামী ৫ বছরের মধ্যে টার্গেট থাকলেও ৩ বছরের মধ্যে সকল বিদ্যালয়ে প্রয়োজন অনুসারে নতুন শ্রেণিকক্ষ নির্মিত হবে। বর্তমান সরকার এ জন্য ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।
 
রবিবার দুপুরে বাগেরহাটে মা সমাবেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান একথা বলেন।
 
তিনি আরও বলেন, সব বাচ্চারা এখন বলতে, লিখতে, বুঝতে পারে, আদবে কাদায় ও সভ্যতায় চারিদিক থেকে যাতে মানুষের মতো মানুষ হতে পারে সেই লক্ষ্য নিয়ে আমাদের চেষ্টা। আমাদের শিক্ষকদের দক্ষতার বাড়ানোর জন্য দেশে ও বিদেশে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
 
বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব শেখ আতাহার হোসেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা প্রাথমিক কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার, সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবর রহমান প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি