ঋণ মওকুফ, ফসলের ন্যায্য দামসহ অরণ্যের জমির উপর আদিবাসীদের অধিকারের মতো একগুচ্ছ দাবি নিয়ে গত ৬ মার্চ থেকে পথে নেমেছেন ভারতীয় কৃষকরা। কাঁধে কাস্তে-হাতুড়ি আঁকা লাল ঝাণ্ডা নিয়ে কাতারে কাতারে এবার তারা হেঁটে আসছেন মুম্বাইয়ের দিকে। সংখ্যাটা ইতিমধ্যেই ৩০ হাজার ছাড়িয়ে গেছে। সোমবার তারা ঘেরাও করবেন মহারাষ্ট্রের বিধানসভা ভবন।
IMG0
বিজেপি শাসিত মহারাষ্ট্রে সিপিএমের কৃষক সভার এমন আন্দোলন বিজেপির ‘গড়’ মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবিসের সরকারকে চিন্তায় ফেলে দিয়েছে। সোমবার মুম্বাইয়ের আজাদ ময়দানের কাছেই কৃষকদের পদযাত্রা আটকে দেয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য প্রশাসন। তবে কৃষক সভার এই বিক্ষোভ সমাবেশকে সমর্থন করেছে মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস ও শিবসেনা।
IMG1
কিন্তু যেভাবে চাষিরা কৃষক সভার ঝাণ্ডা হাতে নিয়ে রাস্তায় নেমেছেন, তাতে উদ্বিগ্ন বিজেপি নেতৃত্ব। কৃষক সভার মহারাষ্ট্র রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অজিত নাওয়ালে বলেছেন, ‘হেঁটে আসা কৃষকদের সংখ্যাটা আগামী কাল ৬০ হাজারও ছাড়িয়ে যেতে পারে।’ কৃষক নেতাদের সঙ্গে কথা বলতে মন্ত্রী গিরীশ মহাজনকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/সেতু
