এসপি পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি

আপডেট : ১১ মার্চ ২০১৮, ২০:৪৮
পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।  রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 
 
বদলিকৃত পুলিশ কর্মকর্তারা হলেন-  খাগড়াছড়ির ষষ্ঠ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ মাহবুব হাসান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদ মোখলেছুর রহমান, পুলিশ সদর দফতরে, এ বি এম মাসুদ হোসেন, ডিএমপির মশিউর রহমান, মোহাম্মদ ইউসুফ আলী, নাবিদ কামাল শৈবাল, মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সুদীপ কুমার চক্রবর্ত্তী, সুনন্দা রায়,  জসীম উদ্দীন মোল্লা, মোহাম্মদ আশিকুর রহমান, এস এম মুরাদ আলী, র‌্যাবের হায়াতুল ইসলাম খান, র‌্যাবের মোস্তাক আহমেদ এবং র‌্যাবের এস এম তানভীর আরাফাত।
 
ইত্তেফাক/ইউবি