পেঙ্গুইনও ক্যামেরা চালাতে জানে!

আপডেট : ১১ মার্চ ২০১৮, ২১:৪৩
সেলফি তোলার ভঙ্গিমায় মোবাইলে ভিডিও করছে দু’টি পেঙ্গুইন। অস্ট্রেলিয়ান অ্যান্টার্কটিক ডিভিসনের ফেসবুক পেজে বৃহস্পতিবার ৩৮ সেকেন্ডের এমন একটি ভিডিও পোস্ট করা হয়। জানা গেছে, এডি গাল্ট নামে এক অভিযাত্রী একটি ক্যামেরা এন্টার্কটিকার মাওসন গবেষণা কেন্দ্রের কাছে অস্টার রুকেরির কাছে (এই এলাকায় অসংখ্য পেঙ্গুইনের বাস) রেখে যান।
IMG0
দু’টি কৌতূহলী পেঙ্গুইন এই কাণ্ডটি ঘটিয়েছে। সাদা বরফের ওপর কিছু একটা পড়ে থাকতে দেখে তারা নিজেদের অজান্তেই ক্যামেরাটি চালু করে ফেলে। আর তাতেই ক্যামেরাটিতে ধরা পড়ে তাদের ওই ভিডিও। তবে পেঙ্গুইনের ছবি তোলার ঘটনা এই প্রথম নয়। এর আগেও, ২০১৩ এন্টার্কটিকায় কানাডিয়ান ক্রুজ কোম্পানির রেখে যাওয়া একটি গো-প্রো ক্যামেরায় একটি পেঙ্গুইনের ‘সেলফি’ ধরা পড়ে।
এরও আগে ২০১১ সালে একটি ব্ল্যাক ম্যাকাক (একটি বিশেষ ধরনের বানর) এর তোলা সেলফি বিখ্যাত হয়ে যায়। ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার দ্য ডেভিড জে স্ল্যাটারের ক্যামেরা হাতের কাছে পেয়ে ব্ল্যাক ম্যাকাকটি একটি সেলফি তোলে।
IMG1
ইন্দোনেশিয়ায় টাংকোকো-ব্যাচুয়ানগস নেচার রিজার্ভ-এ ব্ল্যাক ম্যাকাকের তোলা এই ছবিটি নিয়ে তোলপাড় হয় গোটা বিশ্বে। ২০১৪ সালে প্রকাশিত ডেভিড জে স্ল্যাটারের বই ‘ওয়াইল্ডলাইফ পার্সোনালিটি’তে ‘মাঙ্কি সেলফিজ’ নামে ঘটনাটির উল্লেখ করেন। ২০১১ সালে ওই ঘটনার দু’বছর পর ‘মাঙ্কি সেলফিজ’ এর কপিরাইট থেকে পাওয়া অর্থের ২৫ শতাংশ স্ল্যাটার ইন্দোনেশিয়ার ব্ল্যাক ম্যাকাকদের সংরক্ষণের জন্য দেন। মেট্রো।
 
ইত্তেফাক/সেতু