দীর্ঘ বিরতির পর চলচ্চিত্র পরিচালনা করেছেন অভিনেতা আলমগীর। ‘একটি সিনেমার গল্প’ নামের ছবিটি পহেলা বৈশাখ উপলক্ষে মুক্তি পাবে ১৩ এপ্রিল।
আলমগীরের নিজস্ব প্রযোজনা সংস্থা আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ছবিটির সঙ্গে এবার যুক্ত হলো দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোল লিমিটেড।
‘একটি সিনেমার গল্প’-এর এক্সক্লুসিভ ডিজিটাল কন্টেন্ট পার্টনার হিসেবে থাকছে বাংলাঢোল। শনিবার দুপুরে ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ বিষয়ে দুই পক্ষের মধ্যে চুক্তিস্বাক্ষর হয়। এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, বাংলাঢোলের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
