ঢাকা থেকে নেপালের উদ্দেশ্যে ৬৭ যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের দেশ কিউ-৪০০ মডেলের একটি বিমান কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় আহত ১৭ জনকে উদ্ধার করে সিনামঙ্গলের নিউ বানেশ্বর ও কেএমসি হাসপাতালে ভর্তি করা হলেও আরো হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত বিমানটি বিধ্বস্ত হবার কোনো কারণ জানাতে পারেনি বিমান কর্তৃপক্ষ।
IMG0
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে এয়ারপোর্টের রানওয়েতে প্রচণ্ড কালো ধোঁয়া দেখা যায়। এরপরই নিশ্চিত হওয়া যায় যে একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। বিমানবন্দরের মুখপাত্র প্রেম নাথ ঠাকুর বলেন, বিমানটি রানওয়েতে নামার সঙ্গে সঙ্গে চাকায় আগুন ধরে যায়।
IMG1
এরপরই সেটি বিমানবন্দরের পাশেই একটি ফুটবল খেলার মাঠে আছড়ে পড়ে। বিমানটি ঢাকা থেকে দুপুর ২ দশমিক ২০ মিনিটে ত্রিভুবন বিমানবন্দরে এসে পৌঁছায়। বিধ্বস্ত প্লেনটির আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।
IMG2
নেপালের পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুরেশ আচারিয়া বলেন, বিধ্বস্ত বিমান থেকে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে।
IMG3
ইউএস বাংলার কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, দুপুর ১২টা ৫১মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৭জন যাত্রী নিয়ে এটি ছেড়ে যায়। বিবিসি ও মাই রিপাবলিকা।
ইত্তেফাক/সেতু
