দৌলতপুরে শিশুকন্যা ধর্ষনের শিকার

আপডেট : ১২ মার্চ ২০১৮, ২২:৫২

কুষ্টিয়ার দৌলতপুরে ৮ বছরের এক শিশুকন্যা ধর্ষনের শিকার হয়েছে। তাকে উদ্ধার করে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যায় বৈরাগীরচর ভাঙ্গাপাড়া এলাকার এক দিনমজুরের কন্যা (৮) বাড়ীর পাশে খেলছিল। এ সময় ঐ এলাকার হাফিজুল ইসলামের ছেলে জনি (৪০) তাকে জোর করে ধর্ষণ করে। ঐ শিশুকন্যার  চিৎকারে এলাকাবাসী ছুটে এলে ধর্ষক জনি পালিয়ে যায়। এরপর স্থানীয়রা ওই শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশের সহায়তায় শিশুটিকে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়।

দৌলতপুর স্বাস্থ্য কেন্দ্রের টিএইচএ ডাঃ অরবিন্দু পাল জানান, মেয়েটি ধর্ষনের শিকার হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, ধর্ষককে আটকের চেষ্টা চলছে।

ইত্তেফাক/নূহু