সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত

আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১৬:০৫
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায় সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।
 
গতকাল সোমবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। পাশাপাশি সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন ও সাধারণ সম্পাদক একরামুল হকের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না ৪৮ ঘণ্টার মধ্যে সে বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
 
জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন বিজ্ঞপ্তি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এসএস