জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন রবিবার পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে এই সময়ের মধ্যে জামিন আদেশে বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল দায়ের করতে বলা হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।
এর আগে গত সোমবার খালেদা জিয়াকে চারমাসের জামিন দেয় হাইকোর্ট। নিম্ন আদালতে পাঁচ বছরের সাজা ঘোষণার পর থেকে বিএনপি চেয়ারপারসন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।
ইত্তেফাক/এএম
