জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করতে হাজিরা পরোয়ানা জারি করেছে আদালত।
আগামী ২৮ ও ২৯ মার্চ তাকে আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এই আদেশ দেন।
হাজিরা পরোয়ানা জারি করায় এখন এই মামলায়ও খালেদা জিয়াকে জামিন নিতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। যদিও বিচারিক আদালত এই মামলায় খালেদা জিয়াকে ইতিপূর্বে জামিন দিয়েছিলেন।
গত ২২ ফেব্রুয়ারি দুদকের পক্ষে খালেদা জিয়াকে আদালতে হাজির করতে এই আবেদন করা হয়।
