গোপালগঞ্জের মুকসুদপুরে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক খালে পড়ে চালক শাকিল শেখ (২২) নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের পাটিকেল বাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত ট্রাকচালক গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামের মৃত আয়ূব আলী শেখের ছেলে শাকিল শেখ।
আরও পড়ুন: খুলনায় পাটকল শ্রমিকদের ধর্মঘট স্থগিত
মুকসুদপুর থানার এস.আই মো. মিজানুর রহমান জানান, মুকসুদপুরের টেকেরহাট থেকে বালু বোঝাই একটি ট্রাক পাশ্ববর্তী বরমপাল্টা গ্রামের নির্মাণাধীন কালভার্টের কাছে যাচ্ছিল। ট্রাকটি পাটিকেলবাড়ি গ্রামে খালে পুরাতন ব্রিজের ওপর উঠলে ব্রিজ ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়। ট্রাকের নীচে চাপা পড়ে ট্রাকচালক ঘটনাস্থলেই নিহত হন। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে পৌছে ২ ঘণ্টা চেষ্টার পর উদ্ধার কাজ সম্পন্ন করে।
ইত্তেফাক/এমআরএম
