চলে গেলেন রইস খ্যাত অভিনেতা নরেন্দ্র ঝা। তিনি আজ বুধবার ভোর ৫টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর। নরেন্দ্র ঝার মৃত্যুর খবরটি তাঁর পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
১৯৬২ সালে বিহারের মধুবনিতে জন্মগ্রহণ করেন নরেন্দ্র ঝা। দীর্ঘদিন তিনি ছোটপর্দায় সুনামের সাথে কাজ করেছেন। মন্দিরা বেদীর ‘শান্তি’ সিরিয়ালে অভিনয় করেই প্রথম জনপ্রিয়তা পান সদ্য প্রয়াত এই অভিনেতা। তারপর মডেলিংও করেন।
এ ছাড়াও, একাধিক একাধিক হিন্দি ও আঞ্চলিক ভাষার ছবিতে অভিনয় করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো, ‘হায়দর,’ ‘কাবিল,’ ‘মহেঞ্জোদারো,’ ‘রইস।’ ‘বাহুবলি’ খ্যাত প্রভাস ও শ্রদ্ধা কাপুরের পরবর্তী ছবি ‘সাহো’ এবং সালমান খানের ‘রেস ৩’–তেও অভিনয় করছিলেন। ছবিগুলি মুক্তি পাওয়ার আগেই চলে গেলেন।
ইত্তেফাক/মোস্তাফিজ
