সুপ্রিম কোর্ট বার সভাপতি জয়নুল আবেদীন ও সম্পাদক এম মাহবুবউদ্দিন খোকনকে দেয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছে আদালত।
জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর আজ বুধবার 'নো অর্ডার' দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
নাশকতার ৩ মামলায় হাইকোর্ট বার সভাপতি ও সম্পাদককে আগাম জামিন দেয়। এই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। কিন্তু আদালত জামিন স্থগিত করেনি।
ইত্তেফাক/কেকে
