এবার ভারতে একটি অনুষ্ঠানে ভিড়ের মধ্যে শ্লীলতাহানির শিকার হয়েছেন দক্ষিণের নামী সঙ্গীতশিল্পী চিন্ময়ী। গত রবিবার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন চিন্ময়ী। তবে কোন অনুষ্ঠানে এই ঘটনা ঘটেছে, তা নির্দিষ্ট করে জানানি এই শিল্পী।
বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ না জানালেও সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে সরব হন এই সঙ্গীতশিল্পী। মেয়েদের এধরনের হেনস্থা বন্ধ করতে সবার কীভাবে রুখে দাঁড়ানো উচিত, সেই বার্তাই দিয়েছেন চিন্ময়ী। একই সঙ্গে তাঁর উপলব্ধি, দৈনন্দিন জীবনে অসংখ্য মহিলা একইভাবে নিগ্রহের স্বীকার হচ্ছেন। অনেক ক্ষেত্রে পরিচিতদের হাতেই যৌন নিগ্রহের স্বীকার হচ্ছেন মেয়েরা।
টুইটারে তিনি লিখেছেন, দীর্ঘ দিন পরে ফের একটি অনুষ্ঠানে গিয়ে ভিড়ের মধ্যে আমার গায়ে হাত দিয়ে হেনস্থা করা হল। টুইটারে এই ঘটনা শেয়ার করতে গিয়ে বুঝতে পারলাম ছোটবেলাতেই কীভাবে পরিচিতদের হাতেই নিগ্রহের শিকার হয় মেয়েরা।
After almost aeons I got groped at an event yesterday. I happened to share this story on Instagram and what shocked me is how many men and women have been molested as children (teachers, brothers, co passengers, uncles, grandparents and even women)
— Chinmayi Sripaada (@Chinmayi) March 12, 2018
দক্ষিণের জনপ্রিয় গায়িকা চিন্ময়ী বলিউডে ‘চেন্নাই এক্সপ্রেস’ (২০১৩), ‘হসি তো ফসি’ (২০১৪)-র মতো বেশ কয়েকটি ছবির জনপ্রিয় গান গেয়েছেন।
ইত্তেফাক/মোস্তাফিজ
