আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রফতানি শুরু

আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১৮:২৭
টানা ১৭ দিন বন্ধ থাকার পর বুধবার থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রফতানি শুরু হয়েছে। এতে মাছ রফতানির সঙ্গে জড়িত ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দরে। বুধবার ৩০ মেট্রিক টন বিভিন্ন প্রজাতির মাছ ভারতের ত্রিপুরায় রফতানি হয়েছে।
 
জানা যায়, আখাউড়া উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতের ত্রিপুরায় মাছ পাচারের অভিযোগ এনে গত ২৫ ফেব্রুয়ারি থেকে মাছ আমদানি বন্ধ করে দেয় ভারতের ব্যবসায়ীরা। এতে বিপাকে পড়ে মাছ রফতানির সঙ্গে জড়িত ব্যবসায়ী ও শ্রমিকেরা। 
 
স্থলবন্দর মাছ রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বলেন, ১৭ দিন পর বুধবার থেকে মাছ রফতানি শুরু হয়েছে।  মাছ রফতানি বন্ধ থাকায় প্রায় ১৭ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আহরণ থেকে বঞ্চিত হয়েছি।
 
ইত্তেফাক/ইউবি