শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তি এনেছেন : ত্রাণমন্ত্রী

আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১৫:২২
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, ‘দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের রাজনৈতিক মুক্তি এনে দিয়েছেন এবং তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছেন। বাংলাদেশ এখন বিশ্বের কাছে অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল। 
 
শুক্রবার দুপুরে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে নির্মিত দুটি ব্রিজ-কালভার্টের উদ্বোধন উপলক্ষে মোহনপুর নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
 
তিনি বলেন, দেশের কোনো রাস্তায় বাঁশের সাঁকো থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রত্যেক ইউনিয়নে দুটি করে ব্রিজ নির্মাণ করা হচ্ছে। আরো ১৫ হাজার ব্রিজ নির্মাণের প্রস্তুতি চলছে।
 
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমেদ, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি