চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের কোয়ার্টার ফাইনালে একই গ্রুপে রয়েছে দুই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। গ্রুপের অপর দুই দল জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদ। অপর গ্রুপে রয়েছে সেভিয়া, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা ও এএস রোমা।
আজ সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত ড্র অনুযায়ী ম্যান সিটি মোকাবেলা করবে লিভারপুলের। একই গ্রুপের অপর ম্যাচে মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট ইতালির জুভেন্টাস ও স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।
অপর গ্রুপে বিস্ময়করভাবে শেষ আট-এ উঠে আসা স্প্যানিশ ক্লাব সেভিয়া মোকাবেলা করবে জার্মানির বায়ার্ন মিউনিখের। এ গ্রুপে স্পেনের অপর দল বার্সেলোনা খেলবে ইতালিয়ান এএস রোমার বিপক্ষে। বাসস।
ইত্তেফাক/রেজা
