‘জার্মানিতে ইসলাম খাপ খায় না’

আপডেট : ১৭ মার্চ ২০১৮, ১০:১০
 
জার্মানির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জার্মানিতে ইসলাম খাপ খায় না। তার এই মন্তব্য দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের নীতির বিপরীত। মার্কেল শরণার্থীদের গ্রহণ করলেও নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শরণার্থী গ্রহণের ব্যাপারে কঠোর নীতি অবলম্বনের পক্ষে। খবর বিবিসি’র
 
স্বরাষ্ট্রমন্ত্রী হোর্স সিহোফার দেশটির বহুল প্রচারিত বিল্ড সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, ‘আমি বিশ্বাস করি, জার্মানিতে ইসলাম ধর্ম পালন করা সমর্থনযোগ্য নয়। কারণ দেশে এই ধর্ম খাপ খায় না’। 
 
তিনি বলেন, ‘জার্মানি গঠিত হয়েছে খ্রিস্ট ধর্মের মাধ্যমে। দেশের ঐতিহ্য নষ্ট করা উচিত নয়’। 
 
২০১৫ সালে শরণার্থী সমস্যা নিয়ে যখন ব্যাপক সমালোচনা শুরু হয়েছিল তখন মার্কেল বলেছিলেন, ইসলাম জার্মানির একটা অংশ। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মার্কেল সরকারের সহযোগী জোট সিএসইউ দলের যারা শরণার্থীবিরোধী হিসেবে পরিচিত। 
 
কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় গত প্রায় ছয় মাস ধরে দেশটিতে রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। তবে শেষ পর্যন্ত মার্কেলের সিডিইউ’র সঙ্গে সিএসইউ’র সমঝোতা হয় এবং চতুর্থবারের মতো মার্কেল চ্যান্সেলর নির্বাচিত হন।
 
ইত্তেফাক/আনিসুর