কাশ্মীরে বন্দুকযুদ্ধে ২ জঙ্গি নিহত, আধাসামরিক বাহিনী এক সদস্য আহত

আপডেট : ১৭ মার্চ ২০১৮, ১০:১৫
 
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গতরাতে বন্দুক যুদ্ধে দুই জঙ্গি নিহত ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) এক সদস্য আহত হয়েছেন।
 
শুক্রবার পুলিশ এ কথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।
 
পুলিশ জানায়, কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর নগরীর বাইরে খোনমোহ গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতপন্থী স্থানীয় এক রাজনীতিবিদের পাহারায় থাকাকালে জঙ্গিরা পুলিশের ওপর হামলা চালায়।
 
এ সময় পুলিশ হামলা প্রতিহতের প্রচেষ্টা চালালে এক পুলিশ সদস্য আহত এবং ২ জঙ্গি নিহত হয়। বাসস। 
 
ইত্তেফাক/আনিসুর