জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত ইংলিশ অলিম্পিয়াড এর গ্রান্ড ফিনালে অনুষ্ঠানে সম্মানীয় অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান। শুক্রবার অনুষ্ঠানটি বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনিসহ অন্যান্য অতিথিরা ইংলিশ অলিম্পিয়াডের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ড. আতিউর রহমান তার বক্তৃতায় বলেন, সমকালীন বিশ্বে টিকতে হলে বাংলার পাশাপাশি ইংরেজিও ভালভাবে শিখতে হবে।
রবীন্দ্রনাথের কথা উদ্ধৃতি করে তিনি বলেন, তরুণ প্রজন্মকে একই সঙ্গে বাঙালি ও বিশ্ব নাগরিক হতে হবে। তাহলে তাদের মধ্য থেকে সঠিক নেতৃত্ব গড়ে উঠবে। ১৭ মার্চ আমাদের জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন। বঙ্গবন্ধুর মত মানব কল্যাণে বিশ্বাসী নেতা হবার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি।
ইত্তেফাক/ইউবি
