নিকলীতে হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১৬:৪৮

কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের দক্ষিণ ধারিশ্বর গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে খুন হয় চাচা (অব.) সেনাবাহিনীর সদস্য শহীদুল্লা। মঙ্গলবার (১৬এপ্রিল) দুপুরে ওই হত্যা মামলার এজাহারভূক্ত ৫ নম্বর আসামি এইচএসসি  পরীক্ষার্থী রুবেলকে (২৩) পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় আটক করে পুলিশ।

এর আগে, গত বছরের ৩০ অক্টোবর উপজেলার জারুইতলা ইউনিয়নের দক্ষিণ ধারিশ্বর গ্রামে বাড়ি সীমানা নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে খুন হয় চাচা (অব.) সেনাবাহিনীর সদস্য শহীদুল্লা। এরপর নিহত শফীদুল্লার স্ত্রী মনোয়ারা বাদী হয়ে নিকলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা সুত্রে জানা যায়, শহীদুল্লার সঙ্গে তার সহোদর ছোট দুই ভাই সহর আলী ও আহস আলীর বাড়ির সীমানা নিয়ে দীর্ঘ দিন ধরে ঝগড়া চলে আসছিল। এরই জের ধরে ঘটনার দিন সকাল ৯টায় বাড়িতে মোরগ যাওয়াকে কেন্দ্র করে সহর আলী ও আহস আলীর মিলে বড় ভাই শহীদুল্লার সঙ্গে ঝগড়া শুরু করে। এর এক পর্যায়ে দুইপক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এতে আহস আলীর ছেলে জিয়াউল ইসলাম শাবল দিয়ে চাচা শহীদুল্লার মাথায় আঘাত করে। এতে শহীদুল্লা গুরুতর আহত হন। পরে এলাকাবাসী শহীদুল্লাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে নিহত শফীদুল্লার স্ত্রী মনোয়ারা বাদী হয়ে নিকলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন:  যশোরে ট্রেনে কেটে পুলিশ পরিদর্শক নিহত

নিকলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'গ্রেপ্তারকৃত রুবেল হত্যা মামলার এজারভূক্ত ৫ নম্বর আসামি। আসামিকে বুধবার সকালে আদালতে পাঠানো হবে'।

ইত্তেফাক/জেডএইচডি