সালমান খানের ফ্যান ফলোয়ার যে কত, তা তার সিনেমা মুক্তি পাওয়ার পরই বোঝা যায়। ছেলেদের মতো মেয়েরাও এই হিরোর ফ্যান। তার জন্য অনুরাগীদের মাতামাতি চোখে পড়ার মতো। কিন্তু অনেক ক্ষেত্রেই তা মাত্রা ছাড়িয়ে যায়। এমনই একটা ঘটনা ঘটল সালমানের সঙ্গে। এক তরুণী সালমানকে স্বামী দাবি করে সোজা ঢুকে পড়েন তার বাড়িতে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
চলতি সপ্তাহের শুরুতেই এ ঘটনা ঘটে। সালমানের অ্যাপার্টমেন্টের নিরাপত্তা রক্ষীদের চোখ এড়িয়ে তার বাড়িতে ঢুকে দরজায় ধাক্কা দিতে শুরু করেন ওই তরুণী। এরপরই বিষয়টি নজরে আসে সবার। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিতে গিয়ে ভুল হয়ে যায়। ফোন চলে যায় দমকলের কাছে। দমকল কর্মীরা এসে ওই তরুণীকে বাইরে নিয়ে যান। ওই সময় ওই তরুণী প্রচুর চিৎকার-চেঁচামেচি করেন। দাবি করতে থাকেন, সালমান তার স্বামী।
বান্দ্রা থানার সিনিয়র ইন্সপেক্টর জানিয়েছেন, এই ঘটনায় কোনো অভিযোগ জমা পড়েনি। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই কমপ্লেক্সের বাসিন্দারা এক অজ্ঞাত ব্যক্তিকে শৌচাগারে দেখতে পেয়েছিলেন। ওই ব্যক্তিও নিরাপত্তা কর্মীদের নজর এড়িয়ে সালমানের বাড়িতে ঢুকে পড়েছিল।
ইত্তেফাক/ইউবি
