অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সংস্কারবাদী ও সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ার অন্যতম এক কারিগর। তিনি মানুষের মুখ দেখেই নারী নক্ষত্র বলে দিতে পারতেন। শুধু তাই নয়, বঙ্গবন্ধুর ছিল অসাধারণ সাহস, তিনি কারও কাছে মাথা নত করেন নাই। তার অসাধারণ সাহস ও সঠিক নের্তৃত্বের কারণেই দেশ অল্পদিনের মধ্যে স্বাধীনতা লাভ করেছিল। এজনই তিনি বিশ্ব দরবারে মহান নেতা বঙ্গবন্ধু হিসেবে স্বীকৃতি পান।
তিনি শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ভারতেশ্বরী হোমসের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
এ সময় বক্তব্য রাখেন, অধ্যক্ষ মিসেস প্রতিভা রানী হালদার, কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক শ্রী মতি সাহা, পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি ও ব্যবস্থাপনা পরিচালক শ্রী রাজিব প্রসাদ সাহা।
অর্থমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে ছিলেন, তার বোন জাতীয় অধ্যাপক ড. শাহলা (শায়লা) খাতুন, ছেলে সাহেদ মুহিত, মেয়ে শামিনা মুহিত, মেয়ের জামাই, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. একাব্বর হোসেন এমপি, অর্থমন্ত্রীর একান্ত সচিব সৈয়দ রাশেদুল হোসেন, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. সাহেদুর রহমান ও রাইজিং সান বিডির সিনিয়র রিপোর্টার কিসমত খোন্দকার।
এ সময় উপস্থিত ছিলেন, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের পরিচালক সম্পা সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) আফসার আলী ও মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
