অনুমতি ছাড়া বিজ্ঞাপনে ছবি, দেশে ফিরে আইনের সহায়তা নেবে অন্তু করিম

আপডেট : ১৭ মার্চ ২০১৮, ১৯:৩৪
এনআরবিসি ব্যাংকের একটি বিজ্ঞাপনে বিনা অনুমতিতে ছবি ব্যবহার করায় ক্ষুব্ধ জনপ্রিয় মডেল ও অভিনেতা অন্তু করিম। শনিবার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে একটি লেখা পোস্ট করেন। এসময় তিনি বিষয়টির প্রতিকারে আইনী সহায়তাও নেবেন জানা গেছে।
 
অন্তু করিমের ফেসবুক পোস্টটি হবহু তুলে ধরা হল:
 
‘একটি কমার্শিয়াল ব্যাংক ও তাদের কমার্শিয়াল এজেন্সির নন-কমার্শিয়াল কাজ দেখে সত্যিই আমি বিস্মিত!
 
২০১৭ সালের কোন এক সময় একটি ‘সিলিং ফ্যান’ কম্পানীর বিজ্ঞাপন এর PPM (প্রি- প্রোডাকশন মিটিং) এর জন্য কিছু ছবি তোলা হয়, যা ছিলো একেবারেই সাধারণ প্রস্তুতির। কয়েক মাস পরে কোন একদিন সকালে একটি জাতীয় পত্রিকার প্রথম পাতায় দেখি আমার সেই ছবি দিয়ে একটি ব্যাংক এর বিজ্ঞাপন ছাপা হয়েছে কোন প্রকার চুক্তি/সম্মানী/অনুমতি ছাড়াই, তাও বেশ বড় সাইজ এর। অবাক হয়ে এজেন্সির সাথে যোগাযোগ করার চেষ্টা করে, পারিনি, কল রিসিভ করেনা। এখন দেখছি ছবিটি নিয়মিত বিজ্ঞাপনে ব্যবহার করা হচ্ছে। আজকের একটি জাতীয় পত্রিকার ছবি এটি। কি করা উচিৎ? এনি আইডিয়া ?’
 
এদিকে বিষয়টি নিয়ে জানতে চাইলে চীন থেকে মোবাইল কথোপকথনে ইত্তেফাক অনলাইনকে অন্তু করিম বলেন, এখন চায়না তে আছি, তাই কোন পদক্ষেপ নিতে পারছিনা।আইনের পথে থাকতে চাই, দেশে ফিরে আইন বিশেষজ্ঞ'র পরামর্শ নিয়ে পদক্ষেপ নিবো।
 
ইত্তেফাক/রেজা