পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পরিশ্রম ছাড়া জীবনে উন্নতি করা যায় না। আমার জীবনও কণ্টকাকীর্ণ ছিল। পরিশ্রম করে স্বপ্ন নিয়েই এ পর্যন্ত এসেছি। জীবনে কখনও মিথ্যা কথা বলিনি। শিক্ষার্থীরা তাদের বাবা-মা ও অভিভাবকদের সম্মান দিতে হবে। ছাত্রছাত্রীদের পরিশ্রম করেই জীবনে উন্নতি করতে হবে, স্বপ্ন দেখতে হবে।
মন্ত্রী শনিবার কুমিল্লার লালমাই উপজেলার হাজতখোলা হাইস্কুলের গৌরবের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ভুলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম ইয়াসির আরাফাত, ভাষাসৈনিক মুক্তিযোদ্ধা মো. তাজুল ইসলাম, উৎসবের সদস্য সচিব ও কুমিল্লা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জামাল নাছের, হাজতখোলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মান্নান প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
