ভিন্ন আয়োজনে শোনানো হল ‘জানবাজ’ ছবির চিত্রনাট্য

আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১১:১৯
 
পরিচালক রবিন খান অনেক আগেই ‘জানবাজ’ নামে নতুন একটি ছবির ঘোষণা দিয়েছিলেন। ছবিটিতে প্রধান নায়ক-নায়িকার ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস। সম্প্রতি প্রিয়াংকা শুটিং হাউজে পরিচালক  ছবির কলাকুশলীদের নিয়ে বসেছিলেন ভিন্ন এক আয়োজন সাজিয়ে। পিকনিকের আমেজে শোনালেন ছবির চিত্রনাট্য। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে এ অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানটি জুড়েই ছিল একটি পিকনিকের আমেজ।
 
এ প্রসঙ্গে পরিচালক রবিন খান বলেন, ‌‌‘‘অনেকে বলেন এখনকার আর্টিস্টরা সিনেমার স্ক্রিপ্ট তেমন একটা দেখেন না। কিন্তু একটা সময় ছিল তখন দিনের পর দিন ছবির স্ক্রিপ্ট নিয়েই আলোচনা করতেন তারা। সেই সংস্কৃতি ফিরিয়ে আনতেই এমন আয়োজন। সবাই আনন্দ আর আড্ডার মধ্য দিয়ে ছবিটির গল্প নিয়ে আলোচনা করছে। গল্পের খুঁটিনাটি শেয়ার করছে। এ থেকে ভালো কিছুই হবে বলে আমার বিশ্বাস।’’
IMG0
 
ছবির নায়ক বাপ্পী চৌধুরী বলেন, ‌‘‘ছবির স্ক্রিপ্ট শোনানো নিয়ে এমন আয়োজন খুব একটা দেখা যায় না এখন। রবিন ভাই এমন একটি আয়োজন করে সকল আর্টিস্টদের স্ক্রিপ্ট শোনানোর ব্যবস্থা করেছেন। এই জন্য তাকে ধন্যবাদ। আশা করি বিষয়টি থেকে অন্যরাও শিখবে। কারণ গল্পই হচ্ছে ছবির প্রাণ। প্রাণ নিয়ে এমন আয়োজন সত্যিই অনেক ভালো উদ্যোগ।’’
 
ইত্তেফাক/মোস্তাফিজ