শেরপুরে স্কুলছাত্রী ও গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, দুই লম্পট আটক

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১৮:০৪

বগুড়ার শেরপুরে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রী ও এক গৃবধূকে ধর্ষণের চেষ্টার ঘটনায় এনামুল হক (৩২) ও আবু শামিম (৩২) নামের দুই লম্পট যুবক কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৯টার দিকে বিলপাড়া ক্ষেত এলাকায় ছাগলের জন্য ভুট্টার পাতা সংগ্রহ করার সময় একই গ্রামের আব্দুস ছামাদের ছেলে এনামুল হক তাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামের চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী মঙ্গলবার সকাল ৯টার দিকে বিলপাড়া ক্ষেত এলাকা থেকে ছাগলের জন্য ভুট্টার পাতা সংগ্রহ করছিল। এ সময় একই গ্রামের আব্দুস ছামাদের ছেলে এনামুল হক তাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। তবে চিৎকার শুনে মাঠে কাজ করা আশপাশের কৃষকরা এগিয়ে আসলে ওই লম্পট পালিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদি হয়ে মঙ্গলবার দুপুরে শেরপুর থানায় এনামুলকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে শেরপুর থানা পুলিশের এস আই ইকবাল হোসেন ভূঁইয়া লম্পট এনামুলকে শেরপুর পৌর শহরের তালতলা এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসেন।

আরও পড়ুন:  কালীগঞ্জে প্রবাসী হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

অপরদিকে কুসুম্বি ইউনিয়নের উচুল বাড়িয়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে দলিল লেখক আবু শামিম দীর্ঘদিন ধরে পাশের বাড়ির গৃহবধুকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে সাড়া না পেয়ে আবু শামিম সোমবার সন্ধ্যায় ওই গৃহবধূর বাড়িতে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। গৃহবধুর চিৎকারে আশেপাশের বাড়ির লোকজন এগিয়ে এসে আবু শামিমকে হাতেনাতে আটক করে থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশের এস আই আতোয়ার হোসেন আবু শামিমকে আটক  থানায় নিয়ে আসেন। এ ঘটনায় মঙ্গলবার সকালে ওই গৃহবধু বাদি হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, 'আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে'।

ইত্তেফাক/জেডএইচডি