বিদ্যুৎ সংযোগ পেল শার্শার ৩৬৭ পরিবার

আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৬:২৯
স্বাধীনতার পর প্রথম বিদ্যুতের আলোয় আলোকিত হলো শার্শা উপজেলার দুটি গ্রামের ৩৬৭টি পরিবার। গ্রাম দুটি হলো শার্শার বসতপুর ও ধান্যখোলা গ্রাম। রবিবার সকালে দুটি অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়। 
 
আওয়ামী লীগ নেতা মফিজুর রহমানের সভাপতিত্বে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে শেখ আফিল উদ্দিন এমপি বলেন, এ সরকারের অঙ্গিকার ২০১৮ সালের মধ্যে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়া। সে লক্ষে আওয়ামী লীগ সরকার  কাজ করে যাচ্ছে। পর্যায়ক্রমে শার্শা উপজেলার প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। তিনি  সুইচ টিপে শার্শার ধান্যখোলা গ্রামে ১৪২টি ও বসতপুর গ্রামে ২২৫টি পরিবারে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। 
 
এ সময় উপস্থিত ছিলেন, নাভারন কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান সহ শার্শার সকল ইউনিয়ন চেয়ারম্যানগণ।
 
ইত্তেফাক/ইউবি