চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৭:৫১
চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ মামলায় কামরুল ইসলাম ওরফে কাইমা চোর (৪৩) নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিনবছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 
 
রবিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচর-টিকরামপুর মহল্লার মো. মোজাহারের ছেলে।  
 
মামলার সরকারি কৌশুলি আঞ্জুমান আরা মামলার বরাদ দিয়ে জানান, ২০১৫ সালের তিন আগস্ট একই মহল্লার এক নারীকে ধর্ষণ করে কামরুল ইসলাম ওরফে কাইমা চোর। এ সময় ওই নারীর চিৎকারে লোকজন ছুটে আসলে কামরুল ইসলাম ওরফে কাইমা চোর পরনের লুঙ্গি, টিশার্ট ও স্যান্ডেল ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় ওই নারীর চাচাতো ভাই বাদী হয়ে কামরুল ইসলাম ওরফে কাইমা চোরকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে এসআই আতাউর রহমান একই বছরের ২৮ ডিসেম্বর কামরুল ইসলাম ওরফে কাইমা চোরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
 
ইত্তেফাক/ইউবি