কম্পিউটার নেই তো কি হয়েছে, ব্ল্যাকবোর্ড তো আছে!

আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৯:৫৫
পশ্চিম আফ্রিকার দেশ ঘানার বিটানেজ এমএ জুনিয়র হাই স্কুলের শিক্ষক রিচার্ড অ্যাপিয়া আকোতো সম্প্রতি ওউরা কোয়াডো হটিস নামে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা য়ায়, ব্ল্যাকবোর্ডে কিছু একটা লিখে শিক্ষার্থীদের পড়াচ্ছেন এক শিক্ষক। তবে অবাক করা বিষয় হলো, ওই শিক্ষক আসলে ব্ল্যাকবোর্ডে এঁকে এঁকে মাইক্রোসফ্ট অফিস শেখাচ্ছিলেন।
 
জানা গেছে, ২০১১ সাল থেকেই এই স্কুলে কম্পিউটার নেই। কিন্তু তাতে কী! স্কুলে কম্পিউটার শিক্ষার পাঠ বন্ধ হয়ে যায়নি। বরং ব্ল্যাকবোর্ডের সাহায্যে সমান উত্সাহের সঙ্গেই তা চলছে। ২০১৮ সালে দাঁড়িয়ে, স্মার্টফোনের যুগে এমন ছবি সত্যিই বিরল। অবশেষে ওই স্কুলের পাশে এসে দাঁড়িয়েছে ভারতীয় সংস্থা এনআইআইটি। ঘানার ওই স্কুলকে পাঁচটি কম্পিউটার ও একটি ল্যাপটপ দিয়ে সাহায্য করেছে তারা।
IMG0
এনআইআইটি’র সেন্টার ম্যানেজার আশিস কুমার জানান, ভবিষ্যতে স্কুলের প্রয়োজনে সংস্থার পক্ষ থেকে আরো সাহায্য করা হবে। স্কুলের পড়ুয়ারাও কম্পিউটার পেয়ে আপ্লুত। তার পোস্টের জেরে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য কম্পিউটার আসায় খুশি আকোতোও। এবার হাতে-কলমে ছাত্র-ছাত্রীরা কম্পিউটার শেখার সুযোগ পাবে এটা ভেবে বেজায় খুশি তিনি। সিএনএন।
 
ইত্তেফাক/সেতু